Ridge Bangla

সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে বেড়ার জন্য জমি বরাদ্দ দেবে বিজেপি: এনডিটিভি

পশ্চিমবঙ্গে নির্বাচনী বিজয়ের পর ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যুতে নতুন পরিকল্পনার কথা সামনে এসেছে বিজেপির পক্ষ থেকে। দলটির দাবি অনুযায়ী, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু করা হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, ভূমি অধিগ্রহণকে অগ্রাধিকার দিয়ে দ্রুতগতিতে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে দলটি। সীমান্ত নিরাপত্তা জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দলটির পক্ষ থেকে।

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্য অর্জনে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও সমন্বিত করার কথা বলা হয়েছে। স্থানীয় প্রশাসন, বিএসএফ ও পুলিশের যৌথ তৎপরতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকরা ধারণা করছেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের পর রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হতে পারে। এর আগে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি বৃদ্ধি এবং বিতর্কিত সিএএ ও এনআরসি আইনসহ বিভিন্ন বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তুমুল বিরোধ তৈরি হয়েছিল।

This post was viewed: 12

আরো পড়ুন