গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত চার শিশুই ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২ মে) সংস্থাটির প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর […]
বাড়ছে বেকারত্ব: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নাকি ডেমোগ্রাফিক বোঝা?

৫৬ হাজার বর্গমাইলের ছোট্ট একটি দেশ বাংলাদেশ। অতিরিক্ত জনসংখ্যার চাপে প্রতিনিয়ত ভয়াবহভাবে পিষ্ট হচ্ছে দেশটি। জনসংখ্যার এই বাস্তবতাকে ইতিবাচকভাবে তুলে ধরতে বাংলাদেশকে দীর্ঘদিন ধরেই যুবশক্তির দেশ বলা হচ্ছে। আদতে এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের সম্ভাবনা রয়েছে বিপুল। কিন্তু সেই সম্ভাবনা এখন চ্যালেঞ্জে রূপ নিচ্ছে ক্রমবর্ধমান বেকারত্বের কারণে। বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে কর্মসংস্থানের […]
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই বড় অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই চারটি মিত্র দেশের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে […]
কম্বোডিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

অনলাইনে প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কম্বোডিয়ার পুলিশ। গতকাল শুক্রবার (০১ মে) রাজধানী নম পেনের মিয়ানচে জেলার এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ রোববার (২ মে) নিশ্চিত করেছে খিমার টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্রতারণার এক মামলার তদন্তে স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায় মিয়ানচে জেলা প্রশাসকের […]
তথ্যপ্রযুক্তির সহায়তায় বেড়েছে অবৈধ অস্ত্রের বাণিজ্য

রাজধানীর মিরপুরে একটি বিদেশি পিস্তল ডেলিভারি দিতে এসে গ্রেপ্তার হওয়া দুই অস্ত্র কারবারির ঘটনা যেন বাংলাদেশের সাম্প্রতিক অস্ত্র বাণিজ্যের এক রূঢ় প্রতিচ্ছবি। মোবাইল অ্যাপ ব্যবহার করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অস্ত্রের প্রি-অর্ডার, দর-কষাকষি, নির্দিষ্ট দামে ডেলিভারি- সবকিছুই যেন একটি সংগঠিত আন্ডারগ্রাউন্ড মার্কেটের অস্তিত্বের ইঙ্গিত দেয়। প্রশ্ন উঠছে, দেশে কি অবৈধ অস্ত্র এখন সহজলভ্য পণ্যে পরিণত হয়েছে? সাম্প্রতিক […]
থানা থেকে দালাল নির্মূলে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীসহ দেশের সব থানাকে দালালমুক্ত করতে নির্দেশ প্রদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। আজ শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন দপ্তর, হাজতখানা এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি […]
সাত দিনের সফরে জাপান গেলেন আমীরে জামায়াত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান গেছেন। আজ শনিবার (২ মে) রাত ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দীর্ঘযাত্রা শেষে একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই সফরে আমীরে জামায়াতের সঙ্গী হিসেবে আছেন […]
দখলদার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত আরও ১৩ জন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবারের এই হামলার তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হাব্বুশ শহরে চালানো হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। সেখানে এক শিশুসহ দুই নারী নিহত হয়েছেন। মোট আটজন প্রাণ হারান এই হামলায়। হাব্বুশের পাশাপাশি জারারিয়েহ ও টায়ার […]
বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, বর-কনে পক্ষের ১৫ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়িতে খাবার পরিবেশনে দেরি ও পর্যাপ্ত খাবার না থাকাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে […]
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় চাইলেন প্রধানমন্ত্রী

দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে জনসাধারণের কাছে সময় চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের বর্তমান বয়স উল্লেখ করে তিনি জানান, একটি আড়াই মাস বয়সী শিশুর যেমন হাঁটতে শেখার জন্য সময়ের প্রয়োজন, তেমনি নতুন সরকারের প্রতিশ্রুতিগুলো পুরোপুরি কার্যকর করতেও পর্যাপ্ত সময় দিতে হবে। আজ শনিবার সকালে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী […]
ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা

ঢাকা-সিলেট রেলপথ আধুনিকায়নের অংশ হিসেবে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সরকার সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে কাজ চলছে। একইসঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থাকে […]
বিয়ে করতে গিয়ে কনের আত্মীয়ের হাতে খুন হলেন বর

অসন্তোষের জেরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জৌনপুর জেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক বরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কেতাসারাই থানার অন্তর্গত বিবিপুর গ্রামের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত বর আজাদ বিন্দ (২৭), তিনি স্থানীয় […]
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২ মে) ভোররাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঊর্মির দুটি সন্তান রয়েছে। তিনি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন। তাঁর স্বামী মহিববুর রহমান বাপ্পী, যিনি নিজেও একসময় […]
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ সমতায় বাংলাদেশ

বৃষ্টি ও নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচে ডিএল মেথডে ৬ উইকেটে জয় পেয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ১৪ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। বৃষ্টির […]
নাটোরে ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী আটক

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চণ্ডিগাছা গ্রামে ইয়াবা বিক্রির সময় এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। আটক ব্যক্তি রাকিন ইসলাম (পিতা: রফিকুল ইসলাম)। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিন ইসলাম ৫ পিস ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার […]
হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তায় আন্তর্জাতিক উদ্যোগ ফ্রান্সের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রতিরক্ষামূলক মিশন চালুর পরিকল্পনা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই ওই অঞ্চলে ফরাসি নৌবাহিনী মোতায়েন রয়েছে, যার লক্ষ্য নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর […]
৫ আগস্ট ছাত্রজনতা দেশকে নতুনভাবে স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বহু সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত। তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। খেলাধুলার […]
মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় মাওলানা মঞ্জিল নামের একটি ভবনের একটি বন্ধ কক্ষ […]
হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের স্বস্তি দিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আগাম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকে ছয় জেলার হাওর এলাকায় এই সংগ্রহ অভিযান শুরু হবে। শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নেত্রকোণা, কিশোরগঞ্জ, […]
জুলাই জাদুঘর নিয়ে অপপ্রচার; ব্যয় ও নিয়োগ নিয়ে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ ব্যয় ও জনবল নিয়োগ নিয়ে গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে ‘ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাদুঘরে এখন পর্যন্ত কোনো জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। যে সিসিটিভি ফুটেজ নিয়ে আলোচনা চলছে, সেটি কোনো নিয়োগ […]