Ridge Bangla

সিলেটে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট নগরীর সুরমা নদীর তীরকে ঘিরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১১টায় নগরের চাঁদনি ঘাট এলাকায় তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির আওতায় সুরমা নদীর উভয় তীরে আধুনিক অবকাঠামো নির্মাণ, নদীভাঙন রোধ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। […]

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান […]

দুপুরের মধ্যে ২০টি অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, […]

আজ প্রধানমন্ত্রী সিলেট সফরে যাচ্ছেন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি ধর্মীয়, উন্নয়ন ও ক্রীড়াসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরের শুরুতেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন […]