Skip to main content

Ridge Bangla

জুলাই জাদুঘর নিয়ে অপপ্রচার; ব্যয় ও নিয়োগ নিয়ে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ ব্যয় ও জনবল নিয়োগ নিয়ে গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে ‘ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাদুঘরে এখন পর্যন্ত কোনো জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। যে সিসিটিভি ফুটেজ নিয়ে আলোচনা চলছে, সেটি কোনো নিয়োগ পরীক্ষা বা সাক্ষাৎকার ছিল না; বরং শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থান নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠকের দৃশ্য। ভবিষ্যতে সরকারি বিধি অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে।

নিয়োগে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ব্যক্তি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

আপ্যায়ন খাতে ব্যয়ের তথ্য নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়। জানানো হয়, নির্ধারিত সময়ে প্রকৃত ব্যয় হয়েছে ৩৭ লাখ ৪৪ হাজার ৬৯৮ টাকা, যা প্রতিদিন গড়ে ৭০–৮০ জনের আপ্যায়নের জন্য ব্যয় হয়েছে।

টিনের ঘেরা নির্মাণে ৬৪ লাখ টাকা ব্যয়ের অভিযোগও অস্বীকার করে বলা হয়, এ অর্থ গণপূর্ত অধিদপ্তরের বরাদ্দের অংশ, জাদুঘর কর্তৃপক্ষ তা সরাসরি ব্যয় করেনি।

This post was viewed: 18

আরো পড়ুন