Ridge Bangla

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ সমতায় বাংলাদেশ

বৃষ্টি ও নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচে ডিএল মেথডে ৬ উইকেটে জয় পেয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ১৪ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। বৃষ্টির কারণে ম্যাচটি ১৫ ওভারে নামিয়ে আনা হয়। বাংলাদেশের ইনিংসে শুরুটা মোটামুটি হলেও মাঝপথে ব্যাটিং ধস নামে।

লিটন দাস ২৬ এবং হৃদয় ৩৩ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় দলটি।

জবাবে ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। শুরুতে শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে কিউইরা চাপে পড়ে। তিনি একাই তিন উইকেট নেন। এছাড়া শেখ মেহেদিও একটি উইকেট শিকার করেন।

মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারালেও পরে বেভন জ্যাকবসের ঝোড়ো ব্যাটিং ম্যাচ ঘুরিয়ে দেয়। তিনি ৩১ বলে অপরাজিত ৬২ রান করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করে দুই দল।

This post was viewed: 1

আরো পড়ুন