Ridge Bangla

মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় মাওলানা মঞ্জিল নামের একটি ভবনের একটি বন্ধ কক্ষ থেকে কসটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ভবনটির মালিক মো. নাসির বলে জানা গেছে। তবে ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের ব্যবহৃত ওই কক্ষ থেকেই মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে- এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কেউ আটক হয়নি; অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন