Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তায় আন্তর্জাতিক উদ্যোগ ফ্রান্সের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রতিরক্ষামূলক মিশন চালুর পরিকল্পনা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই ওই অঞ্চলে ফরাসি নৌবাহিনী মোতায়েন রয়েছে, যার লক্ষ্য নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদ্যোগে নেওয়া এ মিশনের পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তা শেয়ার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই উদ্যোগের আওতায় জাহাজকে নিরাপত্তা সহায়তা প্রদান এবং সমুদ্রপথে মাইন অপসারণের মাধ্যমে দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

This post was viewed: 37

আরো পড়ুন