Ridge Bangla

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২ মে) ভোররাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঊর্মির দুটি সন্তান রয়েছে। তিনি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন। তাঁর স্বামী মহিববুর রহমান বাপ্পী, যিনি নিজেও একসময় পুলিশ সদস্য ছিলেন, তবে বর্তমানে বরখাস্ত অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই বাসার তৃতীয় তলায় বসবাস শুরু করেন ঊর্মি। পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ হতো বলে জানা যায়। ঘটনার রাতে স্বামী বাপ্পী পুলিশকে জানান, তাঁর স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য নিহত ঊর্মির স্বামী ও দুই সন্তানকে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

This post was viewed: 3

আরো পড়ুন