অনলাইনে প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কম্বোডিয়ার পুলিশ। গতকাল শুক্রবার (০১ মে) রাজধানী নম পেনের মিয়ানচে জেলার এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি আজ রোববার (২ মে) নিশ্চিত করেছে খিমার টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্রতারণার এক মামলার তদন্তে স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায় মিয়ানচে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন একটি সম্মিলিত টাস্কফোর্স।
পুলিশ বলেছে, ভুয়া ঋণের প্রতিশ্রুতি প্রদান করে মানুষের কাছ থেকে প্রশাসনিক ফি নেওয়ার মাধ্যমে প্রতারণা করছিল আটককৃতরা। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন পাওয়া গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তারা হেফাজতে রয়েছেন।
This post was viewed: 3