Skip to main content

Ridge Bangla

থানা থেকে দালাল নির্মূলে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীসহ দেশের সব থানাকে দালালমুক্ত করতে নির্দেশ প্রদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

আজ শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন দপ্তর, হাজতখানা এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের পরিস্থিতি ও সমস্যা সম্পর্কে ধারণা নেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

This post was viewed: 36

আরো পড়ুন