Skip to main content

Ridge Bangla

হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের স্বস্তি দিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আগাম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকে ছয় জেলার হাওর এলাকায় এই সংগ্রহ অভিযান শুরু হবে।

শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কৃষকদের সুবিধার কথা বিবেচনা করেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আকস্মিক বন্যার কারণে এসব অঞ্চলের বোরো ফসল ক্ষতির মুখে পড়েছে। ফলে কৃষকরা যেন দ্রুত তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারেন এবং আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারেন, সে লক্ষ্যেই আগাম সংগ্রহ শুরু করা হচ্ছে।

তবে দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন