Ridge Bangla

মানহানির মামলায় আগাম জামিন মঞ্জুর আমির হামজার

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দায়ের করা মানহানি মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতিদের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে, গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মুফতি […]

বজ্রপাতে চারটি জেলায় আরও ৯ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা ও নোয়াখালীতে বজ্রপাতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এর আগের দিনও একই ধরনের ঘটনায় ১৪ জনের মৃত্যু হওয়ায় উদ্বেগ বাড়ছে। সুনামগঞ্জে পৃথক ঘটনায় তিনজন নিহত হন। সদর ও জামালগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক এবং এক যুবকের মৃত্যু […]

যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে জনগণকে সচেতন করে অসুস্থতা প্রতিরোধেও গুরুত্ব দেওয়া হচ্ছে। […]

রংপুরে বৃষ্টি কৃষকের স্বস্তি, সেচ খাতে সাশ্রয় প্রায় ৫০ কোটি টাকা

রংপুর অঞ্চলে টানা বৃষ্টিপাত বোরো ধান চাষিদের জন্য স্বস্তি বয়ে এনেছে। দীর্ঘদিন সেচ সংকটে থাকা কৃষকেরা এখন প্রাকৃতিক বৃষ্টির পানিতে উপকৃত হচ্ছেন। এতে সেচ খাতে প্রায় ৫০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সূত্রে জানা যায়, এক দোন জমিতে একবার সেচ দিতে গড়ে ১২৫ টাকা খরচ হয়। সেই হিসাবে তিনবার […]

সখীপুরে পাগলা কুকুরের কামড়ে একদিনে আহত ৫৩ জন

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় শিশু ও নারীসহ পুরো উপজেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার কালিয়া, বড়চওনা, কাকড়াজান ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জন শিশু এবং ১০ জন নারী রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি […]

সাংবাদিকদের গণতন্ত্র রক্ষায় ‘যোদ্ধা’ হওয়ার আহ্বান চিফ হুইপের

গণতন্ত্রকে সুসংহত ও টিকিয়ে রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দীর্ঘ সময় স্বৈরতান্ত্রিক শাসনের কারণে দেশে বাকস্বাধীনতা, আইনের শাসন ও সংসদীয় চর্চা ব্যাহত হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমকর্মীরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় […]

বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মনার হেফাজত থেকে একটি বিদেশি ৭.৬৫ বোর […]

উল্লাপাড়ায় আকস্মিক ঝড়ে গাছ ভেঙে পড়ে গৃহবধূ নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আকস্মিক ঝড়ে গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন (৪৫) ওই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ তীব্র ঝড় শুরু হলে একটি বড় গাছ ভেঙে তার শয়নঘরের ওপর পড়ে। এতে […]

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয় […]

জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রতিটি কর্মকাণ্ড জনকল্যাণকে কেন্দ্র করেই পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। জনসভায় প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে বলেন, যতদিন দায়িত্ব থাকবে, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। প্রতিটি […]

ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ঘোষণা প্রধানমন্ত্রীর

বেতন ছাড়াই দেশের মেয়েরা যাতে ‘ডিগ্রি পর্যন্ত’ পড়াশোনা করতে পারে, সরকার তা নিশ্চিত করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের শিক্ষার উন্নয়নে […]

উন্নয়ন সহযোগিতা জোরদারে ঢাকা-ওয়াশিংটনের আগ্রহ প্রকাশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা […]

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার কাজে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ‘এলপিজি কার্ড’ প্রবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ পরিকল্পনার কথা জানিয়েছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় […]

বুলেটকে হত্যায় জড়িত ৫ জন গ্রেফতার

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ […]

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ৫০০ ছাড়াল, আহত প্রায় ৮ হাজার

লেবাননে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮০৪ জন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক […]

যশোরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের গৃহীত বিশেষ প্রকল্পের আওতায় যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উলশী-যদুনাথপুর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখননের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেতনা নদীর সঙ্গে যুক্ত […]

আগামী সপ্তাহে মাঝামাঝি কমবে লোডশেডিং: ইকবাল হাসান মাহমুদ টুকু

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যার ইতিবাচক প্রভাব দ্রুতই দেখা যাবে। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও […]

আকর্ষণীয় বেতনে ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিবিধ সুবিধা

চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য এসকেএফ ফার্মাসিউটিক্যালস দিচ্ছে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গত ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ আগামী ০২ মে। চাকরিপ্রার্থীরা অনলাইন ব্যবহার করে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন […]

বৈশ্বিক ধনকুবেরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

চলমান ডিজিটাল অর্থনীতির প্রসার ও পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য কাঠামোর মাঝেও বিশ্বের সম্পদ বণ্টনের চিত্রে বড় কোনো পরিবর্তন আসেনি। সাম্প্রতিক এক তথ্যে দেখা গেছে, উন্নত অর্থনীতিগুলোর হাতেই এখনো বৈশ্বিক সম্পদের একটি বড় অংশ কেন্দ্রীভূত রয়েছে। টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের বর্তমান অবস্থানের তালিকায় অন্যান্য দেশের তুলনায় অনেকটা ব্যবধানেই শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তালিকায় সবার […]

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে উপকারী জগডুমুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামীণ প্রকৃতিতে একসময় সহজলভ্য ও পরিচিত ভেষজ উদ্ভিদ জগডুমুর এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে। বনজঙ্গল উজাড়, বসতবাড়ি ও কৃষিজমি সম্প্রসারণ এবং সচেতনতার অভাবে এই উপকারী গাছটির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগে খালপাড়, জলাশয়ের ধারে, বাড়ির পাশে কিংবা পরিত্যক্ত জায়গায় প্রচুর জগডুমুর গাছ দেখা যেত। এর কচি ফল সবজি […]