Ridge Bangla

যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে জনগণকে সচেতন করে অসুস্থতা প্রতিরোধেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, একটি সুস্থ জাতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। এসব কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা অপরিহার্য। সরকারের পরিকল্পনা হলো, চিকিৎসাসেবা সহজলভ্য করে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়া। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই হাসপাতাল চালু হলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে।

This post was viewed: 4

আরো পড়ুন