Ridge Bangla

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, কেন্দ্র নির্ধারণ ও সংস্কার, কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনায় নিতে হয়। তফসিল ঘোষণার আগেই অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন।

ইভিএম প্রসঙ্গে তিনি জানান, পূর্ববর্তী একটি প্রকল্পের আওতায় বিপুল ব্যয়ে যন্ত্র কেনা হলেও বর্তমানে জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে। এসব যন্ত্র বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে এবং প্রকল্পটি নিয়ে তদন্তও চলমান।

This post was viewed: 3

আরো পড়ুন