Ridge Bangla

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার কাজে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ‘এলপিজি কার্ড’ প্রবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ পরিকল্পনার কথা জানিয়েছেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় নারীদের কষ্ট লাঘবে সরকার এবার ‘এলপিজি কার্ড’ চালু করতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে নারীদের কাছে স্বল্পমূল্যে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে, যাতে তাদের জ্বালানি সংগ্রহ ও রান্নার কাজ সহজ হয়।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারিভাবে সম্মানীর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের সব ধর্মের মানুষের প্রতি তার সরকার শ্রদ্ধাশীল বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

This post was viewed: 12

আরো পড়ুন