Skip to main content

Ridge Bangla

রংপুরে বৃষ্টি কৃষকের স্বস্তি, সেচ খাতে সাশ্রয় প্রায় ৫০ কোটি টাকা

রংপুর অঞ্চলে টানা বৃষ্টিপাত বোরো ধান চাষিদের জন্য স্বস্তি বয়ে এনেছে। দীর্ঘদিন সেচ সংকটে থাকা কৃষকেরা এখন প্রাকৃতিক বৃষ্টির পানিতে উপকৃত হচ্ছেন। এতে সেচ খাতে প্রায় ৫০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সূত্রে জানা যায়, এক দোন জমিতে একবার সেচ দিতে গড়ে ১২৫ টাকা খরচ হয়। সেই হিসাবে তিনবার সেচে ব্যয় দাঁড়ায় দোনপ্রতি প্রায় ৩৭৫ টাকা। চলতি মৌসুমে রংপুরে ১ লাখ ৩২ হাজার ৮৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ফলে বৃষ্টির কারণে কৃষকেরা বড় অঙ্কের সেচ ব্যয় থেকে রেহাই পাচ্ছেন।

কৃষকেরা জানান, ডিজেল সংকট ও সেচ সমস্যার মধ্যে বৃষ্টি অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে। তবে অতিবৃষ্টির কারণে নিচু জমিতে জলাবদ্ধতার শঙ্কাও রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বর্তমানে ধান প্রজনন পর্যায়ে থাকায় এ সময় পর্যাপ্ত পানি প্রয়োজন। বৃষ্টি সে ঘাটতি পূরণ করলেও অতিরিক্ত হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন