Skip to main content

Ridge Bangla

ঢাকা ও ভূমিকম্পের ঝুঁকি: প্রস্তুতির খাতায় নম্বর কত?

২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে ঢাকার অট্টালিকাগুলোর দিকে তাকালে একধরনের অদ্ভুত অস্বস্তি কাজ করে। মাটির নিচের টেকটোনিক প্লেটের নড়াচড়া আর আমাদের ভগ্নদশার পরিকল্পনাহীন ভবনগুলোর জালের মতো ছড়িয়ে থাকা কাঠামোর যে সহাবস্থান, তা যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে, বড় ধরনের ভূমিকম্পের জন্য বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা, কতটা […]

১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিল সরকার

বিভিন্ন অধিদপ্তর ও সংস্থায় বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে সরকার। একসঙ্গে ১৫টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তরে শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে […]

লংগদুতে অসুস্থ হাতির মৃত্যু, পাশে কাতর হস্তিনী

রাঙামাটির লংগদু উপজেলায় এক আবেগঘন ঘটনার জন্ম দিয়েছে একটি বন্য হাতির মৃত্যু। উপজেলার ভাসাম্যাদম এলাকায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর একটি পুরুষ হাতি মারা গেছে। তবে মৃত্যুর পরও তার সঙ্গী হস্তিনীটি মৃতদেহের পাশ ছেড়ে যাচ্ছে না, যা স্থানীয়দের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে। রোববার (২৬ এপ্রিল) সকালে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, হাতিটি দীর্ঘদিন ধরে […]

‘হোটেলে’ থাকছে গরু, দিনপ্রতি খরচ ২০০ টাকা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকাটি ঐতিহ্যবাহী গরুর হাটের জন্য সুপরিচিত। এখন হাটের কার্যক্রমকে কেন্দ্র করে এলাকাটিতে গড়ে উঠেছে ‘গরুর হোটেল’ বা খাটাল নামক ব্যতিক্রমী ও লাভজনক এক ব্যবসা। দূর-দূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘব ও পরিবহন খরচ কমাতে নেওয়া এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে সাতমাইল এলাকার আশপাশে প্রায় […]

পাকিস্তান সিরিজের টেস্ট দল ঘোষণা করল বিসিবি

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন দুই তরুণ ব্যাটসম্যান- তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে রানের ঝড় তোলা অমিত […]

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ সরকারের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার (২৬ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সরকার এ ঘটনায় শোকাহত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিবৃতিতে বলা হয়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় […]

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৪ জন

ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় এ হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননের […]

সৌদিতে চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মৃত চারজনই পুরুষ। তারা সবাই পবিত্র নগরী মক্কায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা কিংবা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। নিহত চার হজযাত্রী হলেন মোঃ নইম […]

পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৩ জন

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত একটি সন্দেহভাজন জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, রোববার (২৬ এপ্রিল) এই অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড (সাউথকম)। এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স “সাউদার্ন স্পিয়ার” অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের […]

নারায়ণগঞ্জে অবৈধ তেল মজুদকারীকে এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ এপ্রিল) দুপুরে জালকুড়ি এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘আব্দুল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, […]

কালবৈশাখীতে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। স্থানীয় প্রশাসন জানায়, ভোরের […]

যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারি সফরে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশে অংশ […]

চারটি জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে

দেশের চারটি জেলার ওপর দিয়ে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঝড়ের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় […]

রাত পোহালেই যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) এক দিনের ঝটিকা সফরে যশোর যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে জেলাটিতে প্রশাসনিক ও নিরাপত্তা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকালবেলা ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। যশোর বিমানবন্দরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে। সফরের শুরুতে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক […]