Ridge Bangla

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ৫০০ ছাড়াল, আহত প্রায় ৮ হাজার

লেবাননে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮০৪ জন।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। বহু আবাসিক এলাকা, অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে জানানো হয়েছে। এনএনএ’র প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির মধ্যেও গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

This post was viewed: 8

আরো পড়ুন