Ridge Bangla

সাংবাদিকদের গণতন্ত্র রক্ষায় ‘যোদ্ধা’ হওয়ার আহ্বান চিফ হুইপের

গণতন্ত্রকে সুসংহত ও টিকিয়ে রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দীর্ঘ সময় স্বৈরতান্ত্রিক শাসনের কারণে দেশে বাকস্বাধীনতা, আইনের শাসন ও সংসদীয় চর্চা ব্যাহত হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমকর্মীরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, সরকার ভালো কাজ করলে সাংবাদিকদের পাশে থাকার পাশাপাশি ভুলত্রুটি হলে যৌক্তিক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরতে হবে। এতে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিকরা একেকজন ‘যোদ্ধা’। ব্যক্তিগতভাবে কিছু না পেলেও দেশের কল্যাণে তাদের অবদান গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়েই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।

This post was viewed: 9

আরো পড়ুন