Ridge Bangla

বুলেটকে হত্যায় জড়িত ৫ জন গ্রেফতার

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

কাস্টমস সূত্র জানায়, ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে চলতি মাসে চট্টগ্রামে যান বুলেট বৈরাগী। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল (শুক্রবার) রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি বাসে ওঠেন। যাত্রাপথে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ অব্যাহত ছিল তার।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে মুঠোফোনে বুলেট বৈরাগী জানান যে, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজের পরদিন শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

This post was viewed: 12

আরো পড়ুন