Skip to main content

Ridge Bangla

জাপানের কিউশু অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের কিউশু অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থা জানায়, কুমামোতো প্রিফেকচারে প্রাথমিকভাবে ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়েছে। খবর রয়টার্সের।

ভূমিকম্পের পর প্রায় ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

এদিকে জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

This post was viewed: 2

আরো পড়ুন