Skip to main content

Ridge Bangla

মাতারবাড়ীতে ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান, অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে মাতারবাড়ী নতুন বাজারের পুরোনো সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে আলফাজ (২৬) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. শাহেদ (২১)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাহেরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘বউয়ের জ্বালা’ হোটেল থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মহেশখালী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ২৫ ও ২৭ ধারায় একটি মামলা (এফআইআর নম্বর-৩৯, জিআর-২২৯/২৬) দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন