Skip to main content

Ridge Bangla

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দলসহ সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। এ উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। সামাজিক আন্দোলনের মাধ্যমে এ ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমরা চাই, আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন। এই প্রচারটা করবেন- এর মূল কাজ হচ্ছে প্রচার করা যে”

This post was viewed: 6

আরো পড়ুন