সৌদি আরবে ড্রোন হামলার নিন্দা জানাল সিরিয়া, রিয়াদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা

সৌদি আরবের জ্বালানি ও তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ব্যর্থ ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে দেশটি। মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান জানায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরাকভিত্তিক ইরান-সমর্থিত […]
ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংসের দাবি ট্রাম্পের, আলোচনায়ও আগ্রহের ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের মিশিগানে জেনারেল মোটর্সের একটি পরীক্ষাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করেছি, তাদের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা […]
ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় খেলতে গিয়ে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই গ্রামের ইজিবাইকচালক মিরাজ হোসেনের মেয়ে। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বন্ধুদের সঙ্গে খেলছিল তানহা। এ […]
কসবায় আলিম পরীক্ষায় নকলের সহযোগিতার অভিযোগে শিক্ষককে ১ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষায় ৫ পরীক্ষার্থীকে নকলে সহযোগিতার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় জড়িত ৫ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় […]
পটুয়াখালীতে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সোমবার সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে মক্তবে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম […]