Skip to main content

Ridge Bangla

নুসরাত হত্যা মামলায় ১৬ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি আজ

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ মঙ্গলবার (২৮ জুলাই) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির শুনানি গ্রহণ করবেন।

এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ রায় দেন। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. রুহুল আমিন, ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন ওরফে শামীম, পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলমসহ মোট ১৬ জন।

This post was viewed: 19

আরো পড়ুন