Skip to main content

Ridge Bangla

শিক্ষামন্ত্রীর পদত্যাগে থামছে না আন্দোলন, আরও দুই দাবি মানার আলটিমেটাম ককরোচ জনতা পার্টির

তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, তাদের তিনটি প্রধান দাবির মধ্যে একটি পূরণ হয়েছে, তবে বাকি দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই ককরোচ জনতা পার্টি এ অবস্থান জানায়। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

দলটির বাকি দুটি দাবি হলো, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যা করা প্রত্যেক পরীক্ষার্থীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিক্ষোভকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপ বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। এটিই গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়ে গেছে। আমরা এভাবে যাব না। ধর্মেন্দ্র পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের এটি দিতে হবে।”

তিনি আরও বলেন, “আর দ্বিতীয়টি হলো গত ২০ জুলাই পুলিশের যেসব গুণ্ডা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে এজন্য ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন- ককরোচদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না।”

This post was viewed: 3

আরো পড়ুন