নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের কারণে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।
সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
This post was viewed: 9