Skip to main content

Ridge Bangla

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ অস্ত্রোপচার

অসুস্থতার কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে দুপুরে এ অস্ত্রোপচার সম্পন্ন হবে।

কুমিল্লার মুরাদনগর আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে বাম নিতম্বের সমস্যায় ভুগছেন।

অস্ত্রোপচারের আগে তিনি দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

This post was viewed: 10

আরো পড়ুন