Skip to main content

Ridge Bangla

র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের […]

স্বামীকে ফাঁসাতে ঘরে অস্ত্র থাকার অভিযোগ, লক্ষ্মীপুরে তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ঘরে দেশীয় অস্ত্র থাকার অভিযোগে পুলিশকে খবর দিয়েছেন এক গৃহবধূ। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে ঘটনাটি স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে সাজানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকায় আবুল […]

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে আর বাধা নেই

প্রতারণার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আদালত প্রাঙ্গণে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন […]

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই সাময়িক বরখাস্ত

চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ পার্থ প্রতীম আচার্য্য স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার সুমন আলী একজন […]

প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে ত্রুটিহীন পরীক্ষাব্যবস্থা গড়ার নির্দেশ মোদির

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে চলমান যুব আন্দোলনের মধ্যে সরকারি পরীক্ষাব্যবস্থা আরও নির্ভরযোগ্য ও ত্রুটিহীন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, তরুণদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কঠোর পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে মোদি এ নির্দেশনা দেন। পরে মন্ত্রিসভার সদস্য ও সংসদীয়বিষয়ক মন্ত্রী কিরেন […]

নিকারাগুয়ায় আর নির্বাচন হবে না, ঘোষণা প্রেসিডেন্ট ওর্তেগার

নিকারাগুয়ায় ভবিষ্যতে আর কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা। বিরোধী দলগুলোর ক্ষমতায় আসার সুযোগ বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৮০ বছর বয়সী এই নেতা। পাশাপাশি বিরোধীদের ঠেকাতে নতুন আইন প্রণয়নের কথাও বলেছেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, রোববার ১৯৭৯ সালের সান্দিনিস্ত বিপ্লবের ৪৭তম বার্ষিকী […]

ডেঙ্গু মোকাবিলায় সামরিক ড্রোন নামাল শ্রীলঙ্কা, মৃত্যু ৫৬

প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবের মুখে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে সামরিক ড্রোন ব্যবহার শুরু করেছে শ্রীলঙ্কা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে ৭৭ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ […]

নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এলে গ্রেপ্তার হবেন না: ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাঁকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘বেনিয়ামিন […]

গাজায় ২৩ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল, বাড়ছে বিভক্তির আশঙ্কা

গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রণাধীন ৫০ শতাংশের বেশি এলাকা বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে দ্রুতগতিতে বিশাল মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে নির্মিত এই বাঁধ গাজার বিভিন্ন ফিলিস্তিনি জনপদের ওপর দিয়ে গেছে, যেগুলো […]

ইরান ভূগর্ভে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়েছে, দাবি ইসরায়েলের

ইরান তাদের হাজার হাজার পারমাণবিক সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ পিকঅ্যাক্স মাউন্টেন বা কোহ-ই কোলাং গাজলা পর্বতের গভীর ভূগর্ভে স্থানান্তর করেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এর ফলে আকাশপথে হামলা চালিয়ে এসব স্থাপনা লক্ষ্যবস্তু করা আরও কঠিন হয়ে পড়েছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে […]

মার্কিন স্থল হামলার হুমকির মুখে ‘প্রস্তুত’ থাকার ঘোষণা তেহরানের

জর্ডান ও ইরাকে সপ্তাহান্তে মার্কিন সেনা নিহত হওয়ার পর টানা নবম রাতের মতো ইরানে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর মধ্যেই সম্ভাব্য মার্কিন স্থল আক্রমণকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দেশটির নেতৃত্ব মার্কিন বাহিনীর যেকোনো সম্ভাব্য স্থল আগ্রাসনকে ‘স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছে।’ তিনি […]

সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দিচ্ছে ট্রাম্প প্রশাসন, দাবি সিএনএনের

সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে অনুমোদন দিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা ঠেকাতে প্রচলিত সুরক্ষাব্যবস্থা রাখা হয়নি বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, তাদের হাতে আসা খসড়া চুক্তি অনুযায়ী, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সমর্থন এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়। যদিও […]

মার্কিন রণতরি উপেক্ষা করে উপসাগরীয় দেশগুলোতে কেন হামলা করছে ইরান?

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানলেও তাদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো উপসাগরীয় দেশগুলো। তবে মার্কিন নৌবহর বা ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা থেকে বিরত রয়েছে তেহরান। এই কৌশলের কারণ নিয়ে সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরান এমন একটি কৌশল অনুসরণ করছে, যার মাধ্যমে […]

সংসদে এনসিপির ৬ সদস্য একদিন ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে তাঁর দল। বর্তমানে সংসদে এনসিপির ৬ জন সদস্য থাকলেও ভবিষ্যতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে জাতীয় নাগরিক পার্টি […]

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে না পারলে স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও একসময় হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া জরুরি। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. […]

শরিকদের প্রত্যাশা পূরণে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত, নৈশভোজে আশ্বাস প্রধানমন্ত্রীর

আন্দোলন-সংগ্রামে পাশে থাকা মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে ৪১টি শরিক দল ও জোটের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শরিক দলগুলোর নেতারা অবহেলা ও অসন্তোষের কথা তুলে ধরার পাশাপাশি সরকারে অংশীদার হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শুনে মূল্যায়নের আশ্বাস দেন। তবে শরিকদের বিভিন্ন প্রত্যাশা পূরণ […]

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের

দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ ও সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। মঙ্গলবার শুরু হওয়া সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন ও মূল্য শৃঙ্খল’-এর উদ্বোধনী অধিবেশনে তারা এ আহ্বান জানান। এক বিজ্ঞপ্তিতে […]

ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন বেটিংয়ে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ক্রিপ্টোকারেন্সি, অনলাইন বেটিং এবং সাইবার অপরাধসংক্রান্ত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খান রকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান শাহীনুল ইসলামের ব্যক্তিগত সহকারী ছিলেন। গত রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ অফিস আদেশে তাঁর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, […]

বেনজীর আহমেদের প্রত্যর্পণে দুবাই পুলিশের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে দুবাই পুলিশের বিভিন্ন প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় ব্যাখ্যা ও মামলার নথিপত্র আগামী দুই-এক দিনের মধ্যেই দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মঙ্গলবার এ তথ্য জানান দুদকের মুখপাত্র ও উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, বেনজীর […]

প্রবাসী কার্ডধারীদের জন্য টিকিট ছাড়সহ বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা

প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ বিভিন্ন সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড’ বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে […]