বাগেরহাটে মিছিলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

বাগেরহাট পৌরসভার রেলরোডসংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর মডেল থানার একটি দল রেলরোডসংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। […]
নাটোরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহত হয়েছেন বুলবুলি খাতুন। ঘটনার পর অভিযুক্ত স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে […]
গণভোটের রায়কে বিএনপি সরকার গুরুত্ব দিচ্ছে না: এনসিপির আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু বর্তমানে বিএনপি সরকার সেই গণভোটের রায়কে গুরুত্ব দিচ্ছে না। মঙ্গলবার বিকেলে নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। […]
সোনারগাঁয়ে প্রায় দুই মণ ওজনের কাঁঠাল বিক্রি ১০ হাজার টাকায়

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে প্রায় দুই মণ ওজনের একটি বিশাল আকৃতির কাঁঠালকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরে উৎসুক মানুষের ভিড়ের পর শেষ পর্যন্ত কাঁঠালটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার সকালে পশ্চিম সনমান্দি গ্রামে কাঁঠালের মালিক মোবারক মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির কাঁঠালটি দেখতে স্থানীয়দের […]
শিক্ষাছুটি শেষে দেশে ফেরেননি বাকৃবির ১২ শিক্ষক, বকেয়া ৪ কোটি টাকার বেশি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক বর্তমানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষাছুটিতে বিদেশে রয়েছেন। তাদের মধ্যে নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ১২ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের বকেয়া রয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৮০১ টাকা। বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা সূত্রে জানা গেছে, শিক্ষাছুটিতে বিদেশে যাওয়ার আগে […]
পদ্মায় ধরা ১১ কেজির বিরল ঢাই মাছ বিক্রি হলো ৫৯ হাজার ৪০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় একটি ঢাই মাছ। ১১ কেজি ওজনের মাছটি শেষ পর্যন্ত ৫৯ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে মাছটি বিক্রির জন্য গোয়ালন্দের ইউনুস মণ্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন করে মাছটির ওজন ১১ […]
নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আদালতের নির্দেশে কারাগারে তিনজন

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সহকারী জজ আদালতে তাঁদের হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা তাঁদের আটক করে। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়। টেকনাফ […]
বিদ্যুতায়িত মইয়ে ফুফুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনকে বাঁচাতে গিয়ে মা ও মেয়েও প্রাণ হারান। মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাদুরতলা এলাকার ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তাঁর ভাতিজি আশা খাতুন (২৬) […]
২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া

মেক্সিকান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। গত সপ্তাহে ৪১ বছরে পা রাখা ওচোয়া ২০২৬ বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, এটিই হবে তাঁর শেষ টুর্নামেন্ট। একই সময়ে নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করে খেলা চালিয়ে যাওয়ার গুঞ্জনও ওঠে। তবে সেই জল্পনার অবসান […]
বরিশালে ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় […]
গুজবের প্রভাবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি

রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে আবারও দীর্ঘ সারি দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নগরীর একাধিক ফিলিং স্টেশনে বাইকারদের ভিড় বাড়তে থাকে। রাতে আলুপট্টি এলাকার আফরীন ফিলিং স্টেশন, কুমারপাড়ার গুলগোফুর পেট্রোলিয়াম এবং শিরোইল এলাকার শুভ পেট্রোলিয়ামে গিয়ে একই চিত্র দেখা যায়। সংশ্লিষ্ট স্টেশনগুলোর কর্মচারীরা জানান, জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে বাইকারদের […]
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১ হাজার ৭৭ জন

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচির আওতায় ১ হাজার ৭৭ জনকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৮৬টি গবাদিপশুকে ভেটেরিনারি সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর […]
রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার একজন

রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, সোমবার রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি বাড়িতে অভিযান […]
রাজধানীর সবুজবাগে কুপিয়ে বিএনপি কর্মীকে হত্যা

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত […]
শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন হাওলাদার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শরীয়তপুর জেলা কমিটির সদস্য এবং সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পালং থানা পুলিশ জানায়, গত ২৮ জুন নিষিদ্ধঘোষিত শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে শরীয়তপুরে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। […]
গাইবান্ধায় খাল পুনঃখনন শেষে ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে ব্যয় সাশ্রয়ের ফলে অবশিষ্ট ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হরিনাথপুর ইউনিয়নের ৪ দশমিক ৯২০ কিলোমিটার দীর্ঘ নাকাই খাল পুনঃখননের […]
রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে নেত্রকোনায় নির্বাচন অফিসের তিন কর্মী চাকরিচ্যুত

নেত্রকোনার কলমাকান্দায় এক রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা। […]
প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে হরিদাস চন্দ্র তরণীকে কারাগারে পাঠানোর নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। মঙ্গলবার ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতের বিচারক এ আদেশ দেন। হরিদাস চন্দ্র তরণী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুরের মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া) গ্রামের মৃত গোপীনাথ চন্দ্র তরণী দাসের […]
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তরের পরিদর্শক মো. তারিকুল ইসলাম। পিবিআই […]
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত

পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আহত যাত্রীকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। আহত যাত্রীর নাম মো. সাব্বির […]