এডিআর কার্যকর হলে এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দ্রুত ও সহজলভ্য বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে […]
নতুন রপ্তানি বাজারে নজর, ২৭ দেশের ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭টি দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাতকে সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইপিবির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংস্থাটির ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় ২০২৬–২৭ অর্থবছরের আন্তর্জাতিক […]
বিশ্বকাপ ফাইনালের ঘটনার তদন্ত শুরু, পারেদেসের লাল কার্ড প্রত্যাহার ফিফার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছিল- এমন তথ্যও আনুষ্ঠানিক ম্যাচ নথি থেকে প্রত্যাহার করেছে সংস্থাটি। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর […]
বিশ্বকাপের জন্য পুরো ফুটবলকে ঝুঁকিতে ফেলছে ফিফা: লা লিগার সভাপতি

২০৩০ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাব্য পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, স্বল্প সময়ের একটি টুর্নামেন্টের জন্য নেওয়া এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে বিশ্ব ফুটবল এবং ঘরোয়া লিগগুলোর জন্য ক্ষতিকর হতে পারে। ইতালির ক্রীড়াবিষয়ক দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপ গুরুত্বপূর্ণ হলেও […]
আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত মার্তিনেসের

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেননি এমিলিয়ানো মার্তিনেস। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। বিশ্বকাপ শেষে বুয়েনস এইরেসে ফেরার পর বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে হাজারো সমর্থক আর্জেন্টিনা দলকে স্বাগত জানান। সতীর্থদের সঙ্গে মার্তিনেসও ভক্তদের ভালোবাসায় সাড়া […]
১৮ বছর পর নতুন স্টুডিও অ্যালবাম প্রকাশ করছেন আতিফ আসলাম

দীর্ঘ ১৮ বছর পর নতুন একক স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ভক্তদের জন্য চতুর্থ একক স্টুডিও অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি প্রকাশ করেছেন এর কভার ও ট্র্যাকলিস্টও। নতুন অ্যালবামের নাম ‘সুবাহ আয়ে না’। অ্যালবামটিতে মোট আটটি গান থাকছে। এগুলো হলো ‘সুবাহ আয়ে না’ (টাইটেল ট্র্যাক), ‘সফর মে হু’, ‘ইশক’, ‘লেটস হ্যাভ […]
আগামী ১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে অনুপম রায়ের স্থগিত হওয়া কনসার্ট

শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের অনিশ্চয়তা কাটিয়ে আগামী ১ আগস্ট ঢাকায় পারফর্ম করতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’। এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য প্রশাসনিক ও পারিপার্শ্বিক কারণে […]
ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, অতিরিক্ত ৭০ বিলিয়ন চায় দেশটি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারি ব্যয় এখন পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে ইরান-সংক্রান্ত সামরিক কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত প্রায় ৭০ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদনও করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে পিট হেগসেথ এ তথ্য তুলে ধরেন। শুনানিতে তাঁর পাশাপাশি […]
দিল্লিতে বিক্ষোভে আটক রাহুল-প্রিয়াঙ্কা, পরে মুক্তি

ভারতের কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করতে গিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আটক করে দিল্লি পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। একই কর্মসূচিতে আটক হওয়ার পর মুক্তি পান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও। ভারতীয় সংবাদমাধ্যম এবং কংগ্রেসের মুখপত্র […]
২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের করার আশা প্রকাশ কনমেবল সভাপতির

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ ৬৪ দলের অংশগ্রহণে আয়োজনের আশা প্রকাশ করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেজ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের শতবর্ষ উদযাপনকে আরও বিশেষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ফিফার সহসভাপতির দায়িত্বেও থাকা দোমিঙ্গেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, “২০৩০ সালে বিশ্বকাপ ফিরছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। […]