মাসে ৫০০ কোটি টাকা লোকসানের দাবি পোল্ট্রি খামারিদের

দেশের তৃণমূল পর্যায়ের পোল্ট্রি খামারিরা প্রতি মাসে প্রায় ৫০০ কোটি টাকা লোকসান করছেন বলে দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সংগঠনটির আশঙ্কা, এ পরিস্থিতি চলতে থাকলে আগামী ২ বছরের মধ্যে অধিকাংশ প্রান্তিক খামারি পোল্ট্রি খাত ছেড়ে দিতে বাধ্য হবেন। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন […]
চট্টগ্রামে বন্যার্ত ৫০০ পরিবারে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামের বন্যাকবলিত দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। প্রায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি প্রায় ১ হাজার মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সেনানিবাস থেকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম বন্যাকবলিত এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, দুর্গম এলাকাগুলোতে পৌঁছে […]
চট্টগ্রামে পানিবন্দি মানুষের মধ্যে নৌবাহিনীর ২ হাজার প্যাকেট খাবার বিতরণ

চট্টগ্রামে বন্যা ও জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে নৌবাহিনী। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। শনিবার (১১ জুলাই) নগরের পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থানে নৌবাহিনীর পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, অতিবৃষ্টি, উজান থেকে নেমে […]
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের

সেচব্যবস্থা শক্তিশালী করা, বৃষ্টির পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে গ্রাম ও শহরের মানুষের জন্য নিরাপদ পানীয়জল নিশ্চিত করাও এ পরিকল্পনার লক্ষ্য। জাতিসংঘ সদরদপ্তরে টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে বাংলাদেশের এ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। শনিবার (১১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘে […]
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশি নাগরিকদের মধ্যে দেশটির সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এ বিষয়ে তাদের অবস্থান জানায়। দূতাবাস জানায়, ‘যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা […]
প্রতিশোধের ডাক মোজতবা খামেনির, থমকে যেতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। লিখিত বক্তব্যে আলি খামেনি ও যুদ্ধে নিহত অন্য ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়ার ডাক দিয়েছেন তিনি। শনিবার মোজতবা খামেনির লিখিত বক্তব্য ইরানের সরকারি টেলিভিশনে পড়ে শোনানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মোজতবা খামেনির বক্তব্যের মধ্য দিয়ে নিজেদের চ্যালেঞ্জের […]
বাবাকে ডাকতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও কোপে মো. জিহাদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদের বাবা আজগর আলী ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া এলাকার একটি […]
৫ বছরের মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

ঝালকাঠির নলছিটিতে ৫ বছরের কন্যাশিশুকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকী আক্তার নামে এক নারী। শুক্রবার (১০ জুলাই) রাতে নলছিটি ফেরিঘাটের পল্টুন থেকে তিনি নদীতে ঝাঁপ দেন। লাকী আক্তার নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে স্বামী সাইদুল ইসলামের সঙ্গে লাকীর বিচ্ছেদ হয়। এরপর থেকে ৫ বছরের মেয়েটি তার কাছেই থাকছিল। […]
৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বার জনসমক্ষে খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জনসমক্ষে দানবাক্স খোলা হয়েছে। শনিবার (১১ জুলাই) মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে বাক্সগুলো খুলে টাকা গণনার কাজ শুরু হয়। মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জনসমক্ষে মাজারের দানবাক্স খোলা হলো। এর আগে বৃহস্পতিবার মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির প্রথম সভায় দানবাক্সের অর্থ গণনার […]
যে কারণে বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চান, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই এবার বিশ্বকাপের শিরোপা জিতুক। তবে লিওনেল মেসির কারণে নয়, ভিন্ন একটি কারণে দলটির পাশে রয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ইসরাইলি কৌতুকশিল্পী বেন বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্টে’ দেওয়া সাক্ষাৎকারে নিজের সমর্থনের কথা জানান নেতানিয়াহু। গত […]
ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ইরান তাকে হত্যার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক জবাব দেবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে হামলার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে মার্কিন সামরিক বাহিনী। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার […]
দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন এনেছে এনসিপি

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার কর্মসূচিতে পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার (১১ জুলাই) দলটির এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সূচির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতির কারণে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনার কর্মসূচি স্থগিত করা হয়েছে। একইভাবে সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার ৩টি স্থানে […]
আগামী ১০০ বছরেও দেশে আর গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল চব্বিশে, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। তারপর যখন দেখল, এটা কতিপয় […]
বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ‘ভিসা প্যাকেজ’

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা প্যাকেজ’ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। অনুমোদিত ভ্রমণ প্যাকেজ বুক করলে আলাদা আবেদন ছাড়াই ইলেকট্রনিক পর্যটন ভিসা পাওয়ার সুযোগ থাকবে। শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা […]
দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের অধিকসংখ্যক রোগীকে যেন চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নে […]
আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা, ৬ ঘণ্টায় গ্রেফতার সানজিদার স্বামী

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে তরুণী সানজিদা আক্তার মারিয়া হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য, বিভিন্ন উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে সাইফুলকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। গত ১০ জুলাই সন্ধ্যায় দক্ষিণ গোড়ানের একটি বাসা থেকে গলায় […]
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম […]
মুসলিম কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গণপিটুনিতে নিহত যুবকের ভাইকে চাকরি দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক মুসলিম কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার ৫ দিন পর আবারও এলাকায় গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১১ জুলাই) নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি সন্দেহের বশে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় ইন্দ্রজিতের ভাইয়ের হাতে সরকারি নাগরিক স্বেচ্ছাসেবকের চাকরির নিয়োগপত্র তুলে দেন […]
নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম ও পদবি পরিবর্তন করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গত প্রায় দেড় বছর ধরে সরকারি নথিতে তিনি ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন। হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে নাম পরিবর্তনের বিষয়টি জানা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল […]
কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরনো মসজিদ

কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশে থাকা ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরের উদ্যোগ নিয়েছে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ। মসজিদ কমিটি, বিমানবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং বিশেষ পরিদর্শক দল ও নিরাপত্তা কমিটির বৈঠকের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) থেকেই মসজিদ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে […]