বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
This post was viewed: 2