Skip to main content

Ridge Bangla

প্রতিশোধের ডাক মোজতবা খামেনির, থমকে যেতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। লিখিত বক্তব্যে আলি খামেনি ও যুদ্ধে নিহত অন্য ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়ার ডাক দিয়েছেন তিনি।

শনিবার মোজতবা খামেনির লিখিত বক্তব্য ইরানের সরকারি টেলিভিশনে পড়ে শোনানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মোজতবা খামেনির বক্তব্যের মধ্য দিয়ে নিজেদের চ্যালেঞ্জের বার্তা দিয়েছে ইরান।

বক্তব্যে মোজতবা খামেনি বলেন, তিনি বা অন্য যে কেউ ক্ষমতায় থাকুক না কেন, নিহতদের হত্যার প্রতিশোধ ইরান নেবেই। এই প্রতিশোধ অত্যাসন্ন বলেও জানান তিনি।

এমন সময়ে মোজতবা খামেনির বক্তব্য এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আবারও আলোচনা শুরু হওয়ার কথা বলছে। অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন করে আর কোনো আলোচনা হবে না।

দুই পক্ষের এমন বিপরীত অবস্থান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা থমকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য তেহরান কোনো অনুরোধ জানায়নি।

বর্তমান বিরোধের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালি। এ নৌপথ নিয়ে আলোচনার জন্য ওমানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

হরমুজ প্রণালি দিয়ে কীভাবে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা করবেন তিনি।

This post was viewed: 17

আরো পড়ুন