Skip to main content

Ridge Bangla

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ পাকিস্তানই থাকত: স্পিকার

পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ শুরু না করলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশ এখনো পাকিস্তান থাকত।’ শনিবার (১১ জুলাই) ঢাকার মহাখালীর […]

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমির খানকে নিয়ে ভারতে বিক্ষোভ

দুই সাবেক স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি তৃতীয়বার আইনি বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ের নিজ বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। তবে নতুন এই বিয়ের পরই বিতর্কের মুখে পড়েছেন বলিউডের এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিহারের ফোর্বসগঞ্জে আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের […]

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ জুলাই) দেশটির সরকার জানিয়েছে, গত ২৪ জুনের ভূমিকম্পে এ পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ এসব তথ্য জানিয়েছেন। গত ২৪ জুন মাত্র ৩৯ […]

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী […]

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। শনিবার (১১ জুলাই) সকালে র‍্যাব-৪-এর সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মো. আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৬ আগস্ট […]

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

দেশের চারটি নদীর পানি ছয় জেলার বিভিন্ন পয়েন্টে এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (১১ জুলাই) সংস্থাটির নিয়মিত বন্যা পূর্বাভাসে এ তথ্য জানান নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। তিনি জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা […]

জেলা-উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম থেকে অধিকসংখ্যক রোগীকে যেন চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়, সে জন্য জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার […]

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে সরাসরি হামে কারও […]

সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১১। শুক্রবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় এ অভিযান চালানো হয়। ওই এলাকার একটি ঝোপে অস্ত্রটি পড়ে ছিল। অভিযানের সময় ঝোপে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলটি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। পরে অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধার করা পিস্তলটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা […]

সিরাজদিখানে বাড়ি থেকে ৫টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বসতবাড়ি থেকে ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল। পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের […]

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে নতুন করে প্লাবিত ১২ গ্রাম

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে অন্তত ১২টি গ্রামে পানি ঢুকেছে। এর আগে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ও বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নসহ আশপাশের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়। বন্যায় এসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা […]

শ্রীনগরে ২৪ লাখ টাকার সয়াবিন তেল লুট, ২৪ ঘণ্টায় উদ্ধারসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে লুট হওয়া ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ এবং আন্তঃজেলা ডাকাতচক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া তেলের অধিকাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানায়, […]

নেত্রকোনায় ১৭ চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর পূর্বপাড়া এলাকায় দুই দফা অভিযান চালিয়ে ১৭টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য আব্দুছ সালামকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, গ্রেফতার আব্দুছ সালাম আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। জেলা পুলিশের এক […]

গোপালগঞ্জে কুরিয়ার কার্যালয় থেকে ৭১ হাজার নকল সিগারেট জব্দ

গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সেবার কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। শনিবার (১১ জুলাই) দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত ওই কুরিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে তল্লাশি […]

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি হাজারো মানুষ

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদী, ছড়া ও খালের পানি উপচে বিস্তীর্ণ লোকালয় প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে বাড়িঘর, ফসলি জমি ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র স্রোতে অনেকের বসতঘর ভেসে গেছে। গবাদিপশু ও হাঁস-মুরগিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে […]

ভারতে খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত

ভারতে অবৈধভাবে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মিনহাজ উদ্দিনসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা লাখাট স্টেশন […]

‘একাধিক ছেলের সাথে সম্পর্ক’ থাকায় মেয়েকে হত্যার পর মরদেহ বস্তায় ফেলার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

খুলনায় ১৬ বছর বয়সী আরফানা হোসেন নির্জনার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। তদন্তে নিজের মেয়েকে হত্যার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে গলিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। পুলিশের ভাষ্য, একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্কের বিষয় নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় গ্রেপ্তার নির্জনার মা আরিফা […]

জয়পুরহাট সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার দিয়ে এক বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দা […]

নাঙ্গলকোটে ৬০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুমিল্লার নাঙ্গলকোটে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ ইয়াবাসহ মোহাম্মদ বাছির (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। বাছির একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সমর বড়ুয়া ও সহকারী […]

কক্সবাজারে ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, সহকারী আটক

কক্সবাজারে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির সহকারী শেখ রাতুলকে (২৩) আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। আটক শেখ রাতুল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের শেখ সাইফুল ইসলামের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার […]