Skip to main content

Ridge Bangla

স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের নির্দেশ স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলোর শুনানির জন্য আগামী ১৬ জুনকে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ২ সেপ্টেম্বর সাত আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন। পাশাপাশি তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেন।

পরবর্তীতে গত ৭ এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে ২১ মে রাষ্ট্রপক্ষ ওই রায় বাতিল চেয়ে আপিল করে। এ সময় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এই বিষয়ে পৃথক আবেদন করেন বদিউল আলম মজুমদার ও জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

This post was viewed: 27

আরো পড়ুন