Ridge Bangla

তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দীর্ঘদিন ধরে আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। মামলার দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি তাদের অবস্থান শনাক্তে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

সোমবার (৮ জুন) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান ওরফে জাহিদ এবং সাবেক সৈনিক শাহীন আলম।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম আদালতে আবেদন করে ওই দুই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থান শনাক্তের জন্য ইন্টারপোল রেড নোটিশ জারির অনুমতি চান।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এদিকে নিয়মিত হাজিরার অংশ হিসেবে এদিন মামলার আরেক সন্দেহভাজন সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। চলতি বছরের ২২ এপ্রিল রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। পরবর্তীতে আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন