Ridge Bangla

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৭, আহত দেড় শতাধিক

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সকসারজেন অঞ্চলে ধ্বংসস্তূপ সরিয়ে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ১০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।

গতকাল সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র সাড়ে ৬ মাইল গভীরে এর উৎপত্তিস্থল ছিল।

ভূমিকম্পের পর ওই অঞ্চল ও আশপাশের এলাকায় এক থেকে ছয় মাত্রার প্রায় ১৪০টি আফটারশক অনুভূত হয়েছে।

এ ঘটনার পর ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে অস্থায়ীভাবে সুনামি সতর্কতা দেওয়া হয়। ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস রয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন