বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও রাশিয়া। এ বিষয়ে সোমবার (৮ জুন) মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই নেতা সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। […]