Ridge Bangla

নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তির ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৭০ টন ধারণক্ষমতার অত্যাধুনিক ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’।

নৌবাহিনীর কার্যক্রম ও লজিস্টিক সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আনুষ্ঠানিকভাবে ক্রেনটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ২০২৪ সালের ৩০ জুন ভাসমান ক্রেনটির নির্মাণকাজ শুরু হয়।

৪৫ মিটার দীর্ঘ, ১৫ মিটার প্রশস্ত এবং ৩ মিটার গভীরতার এই ক্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১০ দশমিক ৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।

ভাসমান ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এই ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে।

নৌবাহিনী প্রধান জানান, বিএনএফসি বলীয়ান যুক্ত হওয়ার ফলে ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম আরও গতিশীল হবে।

This post was viewed: 9

আরো পড়ুন