Skip to main content

Ridge Bangla

নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হামিদ (৪৫) পূর্ব মহব্বতপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল হামিদের মেকানিক দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে দোকানে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। অভিযানের পর তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

This post was viewed: 35

আরো পড়ুন