Skip to main content

Ridge Bangla

ইরানকে মার্কিন ঘাঁটির তথ্য দেওয়ার দাবি হ্যাকার গোষ্ঠী হান্দালার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী হান্দালা। বুধবার (৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী হান্দালা দাবি করেছে, মার্কিন সামরিক আগ্রাসনের পর তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটকে মার্কিন সামরিক ঘাঁটির লক্ষ্যবস্তুর একটি হালনাগাদ তথ্যভান্ডার সরবরাহ করেছে।

গোষ্ঠীটির দাবি, ওই তথ্যের ভিত্তিতে নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে।

সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, হান্দালা ইরানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী। তাদের কার্যক্রমকে ইরানের প্রভাব বিস্তার ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়।

২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে হান্দালা। গোষ্ঠীটির নাম নেওয়া হয়েছে ফিলিস্তিনি পরিচয় ও প্রতিরোধের প্রতীকী চরিত্র হান্দালা থেকে, যা ১৯৬৯ সালে তৈরি করেছিলেন কার্টুনিস্ট নাজি আল-আলি।

This post was viewed: 18

আরো পড়ুন