Ridge Bangla

আইএমএফের কাছে নতুন আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে নতুন করে আর্থিক সহায়তার আবেদন করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

সংস্থাটি জানায়, বাংলাদেশের জন্য নতুন একটি আর্থিক কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ কর্মসূচি নির্ধারণ করা হবে।

তবে নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের প্রয়োজনীয়তা, শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি এবং সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভর করবে বলে জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আরও জানায়, নির্বাহী বোর্ডের অনুমোদন পাওয়া সাপেক্ষে নতুন আর্থিক সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে।

এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে সংস্থাটি। সফরে নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ মূল্যায়ন করা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন