Skip to main content

Ridge Bangla

ঈদের পর শুরু হবে রামিসা হত্যার বিচার: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আলোচিত সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ: দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভা […]

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব […]

রামিসা হত্যাকাণ্ডে এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৩ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আগামী এক মাসের মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।” […]

রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। […]

জোহরান মামদানিকে নিয়ে চমকে দিলেন জায়েদ খান

আন্তর্জাতিক অঙ্গনে চমক দেখালেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। একটা সময় তিনি সামাজিক মাধ্যমে সমালোচনা ও নানা ট্রলের বিষয়বস্তু হলেও এখন সেসব পেছনে ফেলে দর্শকমহলে সাড়া ফেলতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় অভিনয় করেছেন। প্রবাসীদের জীবন, সংগ্রাম ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২’-এ […]

ঈদযাত্রায় স্বস্তি, হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নতুন লেন চালু

ঈদযাত্রায় যানজট কমাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন চালু করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ লেন চালুর ফলে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি কমতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটিকুমরুল গোলচত্বর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করে। ঈদ মৌসুমে এ সড়কে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। বিশেষ করে যমুনা সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল […]

স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতি অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি গঠন

গত ১৭ বছরে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্মসচিব (পরিকল্পনা-১) মো. সামছুল […]

নারায়ণগঞ্জে তিন মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে প্রায় তিন মণ গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ফেনসিডিলও জব্দ করা হয়েছে। র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার […]

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় বাস দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী তানহা পরিবহনের বাসটি শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ […]

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু […]

যেকোনো সময় বিস্ফোরণ, ক্যালিফোর্নিয়ায় ঘরবাড়ি ছাড়ল ৪০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের ঘটনায় বিস্ফোরণের আশঙ্কা দেখা দেওয়ায় প্রায় ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, গার্ডেন গ্রোভ শহরের একটি কারখানার বিশালাকার স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে সেখান থেকে বিপজ্জনক রাসায়নিক গ্যাস বের […]

স্বামীর পাশে থাকতে পদত্যাগ করছেন তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় চিকিৎসা ও পাশে থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় তিনি ব্যক্তিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান। আগামী ৩০ জুন তার দায়িত্বের […]

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া এলাকার মানোয়ারা বেগম (৪৫) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার আব্দুল মালেক (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জেলাজুড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পাশের একটি […]

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে সোয়া ৩ কোটি টাকার বেশি। যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার […]

আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ড রিলিজ

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন দুই সংস্থার ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি বা ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের আকস্মিক পরিদর্শনে অনিয়ম ধরা পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের […]

হাটে প্রচুর কোরবানির পশুর আমদানি, জমে ওঠেনি বেচাকেনা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বাড়তে শুরু করেছে কোরবানির পশুর আমদানি। ট্রাকভর্তি গরু, ছাগল ও মহিষ নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন ব্যাপারীরা। কোথাও বাঁশের খুঁটি পুঁতে তৈরি করা হয়েছে অস্থায়ী ঘেরা, কোথাও শামিয়ানা ও ত্রিপল টাঙিয়ে বানানো হয়েছে ছাউনি। তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম থাকায় […]

মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে বজ্রসহ বৃষ্টির সময় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন রাজনগর উপজেলার তালেব মিয়া (৪০) এবং কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় রাজনগর […]

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে কোমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত […]

দুই পা ছাড়াই এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন রুস্তম নাবিইয়েভ

অদম্য ইচ্ছাশক্তি ও সাহসের অনন্য উদাহরণ তৈরি করেছেন রাশিয়ান সাবেক সেনাসদস্য রুস্তম নাবিইয়েভ। দুর্ঘটনার শিকার হয়ে পা হারানোর পরও কৃত্রিম পায়ের সহায়তা ছাড়াই শুধু দুই হাতের শক্তিতে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন তিনি। নেপালের চলমান বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে গত বুধবার (২০ মে) সকাল ৮টা ১৬ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। সংশ্লিষ্ট কর্মকর্তারা […]

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (২৩ মে) থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে টানা ১৫ দিনের ছুটি। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। […]