Skip to main content

Ridge Bangla

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় বাস দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী তানহা পরিবহনের বাসটি শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একটি ভ্যান সামনে পড়ে যায়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাসটি দ্রুত ব্রেক করলে সেটি বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের প্রাথমিকভাবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ২৫ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী রাফিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপ নগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে।

This post was viewed: 26

আরো পড়ুন