Ridge Bangla

দুই পা ছাড়াই এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন রুস্তম নাবিইয়েভ

অদম্য ইচ্ছাশক্তি ও সাহসের অনন্য উদাহরণ তৈরি করেছেন রাশিয়ান সাবেক সেনাসদস্য রুস্তম নাবিইয়েভ। দুর্ঘটনার শিকার হয়ে পা হারানোর পরও কৃত্রিম পায়ের সহায়তা ছাড়াই শুধু দুই হাতের শক্তিতে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন তিনি।

নেপালের চলমান বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে গত বুধবার (২০ মে) সকাল ৮টা ১৬ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সফল অভিযানের তথ্য নিশ্চিত করে বলেছেন, রুস্তম নিরাপদে বেস ক্যাম্পে ফিরে এসেছেন।

এভারেস্ট জয় করার পর সামাজিক মাধ্যমে রুস্তম বলেন, পতনের পরও জীবন থেমে যায় না, লড়াই চালিয়ে গেলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি তার এই অর্জন বিশ্বজুড়ে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে একটি সামরিক ব্যারাকের ভবন ধসে পড়ে দুই পা হারানোর পরও থেমে যাননি রুস্তম। দীর্ঘ সংগ্রাম ও দৃঢ় মানসিকতার মাধ্যমে তিনি পর্বতারোহণে নিজেকে প্রতিষ্ঠিত করে এবার নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন।

This post was viewed: 10

আরো পড়ুন