Ridge Bangla

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০৭ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৫ হাজার ১১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জন এবং নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন