নিরাপত্তার সংকট, চার মাসে ধর্ষণের শিকার ১১৮ কন্যাশিশু

অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের টেলিভিশন টকশো থেকে শুরু করে চায়ের দোকান- সব স্থানেই যে আলোচনাটি সবচেয়ে বেশি ঝড় তুলেছিল, সেটি ছিল ‘মব-লিঞ্চিং’। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার পর মব-লিঞ্চিংয়ের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছে আরও একটি বিষয়, সেটি হচ্ছে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ড। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কন্যাশিশুদের ধর্ষণ […]
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় গাইতে হবে ‘বন্দে মাতরম’

পশ্চিমবঙ্গের সমস্ত স্বীকৃত মাদ্রাসায় এখন থেকে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মাদ্রাসা অধিদপ্তর গত মঙ্গলবার এক আদেশে বিষয়টি নিশ্চিত করে। সরকারি সহায়তাপ্রাপ্ত ও সহায়তাবিহীন- উভয় ধরনের মাদ্রাসার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগ। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার রাজ্যের সমস্ত স্কুলেও […]
নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন

নারায়ণগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে এক অ্যালবিনো জাতের ব্যতিক্রমী মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোনালি চুল ও হালকা গোলাপি বর্ণের এই মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মিল থাকায় এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ঘটনাটি ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান করে নিয়েছে। নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে রাখা প্রায় ৭০০ কেজি […]
ফুটবলাররা পারলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না ডিআর কঙ্গো সমর্থকরা

বিশ্বকাপের গ্রুপ ‘কে’তে আগামী ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডিআর কঙ্গো। ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বমঞ্চে ফেরা দলটি এই টুর্নামেন্টকে ঘিরে উৎসবের আবহে থাকলেও, দেশজুড়ে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব সেই উচ্ছ্বাসে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। দেশটির ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া ইবোলার ‘বুন্দিবুগিও’ স্ট্রেনকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ […]
হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস। শুক্রবার মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়া যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় […]
ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) দিনব্যাপী সরকারি সফরে ময়মনসিংহে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং জানায়, সফরকালে তিনি একাধিক উন্নয়ন ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক সভা। […]
ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করবেন। দুপুরে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি […]
চমকে ভরা ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

দীর্ঘ ৬০ বছরের বিশ্বকাপ খরা কাটানোর লক্ষ্যে দল ঘোষণা করে বড় চমক দেখিয়েছেন ইংলিশ কোচ থমাস টুখেল। তার ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি হ্যারি ম্যাগুয়ার, কোল পালমার, ফিল ফোডেন ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো পরিচিত তারকাদের। ক্লাব পর্যায়ে তাদের সাম্প্রতিক অফ-ফর্মের প্রভাব পড়েছে জাতীয় দলেও। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের জন্য। […]
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ৮ ছাত্রদল নেতাসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় স্থানীয় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ আরও ১১০ থেকে ১১৫ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। […]