Ridge Bangla

জোহরান মামদানিকে নিয়ে চমকে দিলেন জায়েদ খান

আন্তর্জাতিক অঙ্গনে চমক দেখালেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। একটা সময় তিনি সামাজিক মাধ্যমে সমালোচনা ও নানা ট্রলের বিষয়বস্তু হলেও এখন সেসব পেছনে ফেলে দর্শকমহলে সাড়া ফেলতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় অভিনয় করেছেন।

প্রবাসীদের জীবন, সংগ্রাম ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২’-এ দেখা যাবে তাদের এই বিশেষ উপস্থিতি। জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় তৈরি শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’র পর্দায় মুক্তি পাবে।

এর আগে গত মার্চে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম পর্ব দর্শকমহলে ব্যাপক সাড়া পেয়েছিল।

এ বিষয়ে অভিজ্ঞতা নিয়ে জায়েদ খান বলেন, প্রভাবশালী ও জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি অভিনয় করা তার জন্য রোমাঞ্চকর ছিল। তিনি বলেন, এমন একটি আন্তর্জাতিক প্রজেক্টে অংশ নেওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও এটি গর্বের বিষয়।

This post was viewed: 3

আরো পড়ুন