Skip to main content

Ridge Bangla

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (২৩ মে) থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে টানা ১৫ দিনের ছুটি। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তিনি জানান, শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এর আগে গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে জানিয়েছিল, রমজান মাসে দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে টানা ১০টি শনিবার শ্রেণিকক্ষে পাঠদান চালানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের শনিবারও বিদ্যালয় খোলা রাখার পরিকল্পনা ছিল।

তবে বিষয়টি নিয়ে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠন লিখিতভাবে মন্ত্রণালয়ের কাছে শনিবার বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানায়। শিক্ষকরা বলেন, ঈদকে সামনে রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত এবং পারিবারিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

পরবর্তীতে শিক্ষকদের দাবির মুখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সরকার। এর ফলে ঈদের আগের শনিবার থেকে বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

This post was viewed: 37

আরো পড়ুন